হেলথকেয়ার লজিস্টিক

হেলথকেয়ার লজিস্টিক

লজিস্টিক বিষয়কে আরও বেশি চ্যালেঞ্জিং করে তোলার মতো আরো কিছু সমস্যাও রয়েছে। বায়োপসি বা ব্লাড স্যাম্পলের মতো ঝুকিপূর্ণ বায়লোজিক্যাল স্যাম্পল অত্যন্ত কঠোরভাবে দ্রুততম উপায়ে পরিবহণ করতে হয়। EKG মেশিনের মতো সূক্ষ্ম ডায়াগনস্টিক সরঞ্জামগুলির অতিরিক্ত যত্ন সহকারে হ্যান্ডলিং করতে হয়। ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল এবং বিপজ্জনক উপাদান হ্যান্ডলিং করার নিজস্ব কঠোর নিয়ম রয়েছে।

এই সংবেদনশীল আইটেমগুলিকে তাপমাত্রা-নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে রেখে স্থানান্তরিত করার জন্য এবং সংরক্ষণ করার জন্য বিশেষায়িত, WHO-কমপ্লায়েন্ট সরঞ্জাম রয়েছে SMSA এর কাছে। আমাদের উচ্চমানের এবং যথাযথ পদ্ধতি কঠোর মেনে চলার মধ্য দিয়ে একথার নিশ্চিয়তা দেয় যে, চিকিত্সক এবং তাদের রোগীদেরকে জরুরী-প্রয়োজনীয় উপকরণ নিরাপদে এবং দ্রুতগতিতে পৌঁছে দেয়। স্বাস্থ্যসেবা খাতে সেবাদান করা একটি বড় দায়িত্ব, একটি হালকাভাবে নেওয়া হয় না।

SMSA তাদের শিপিংয়ের প্রয়োজনে হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরিজ, ফার্মেসী এবং ড্রাগ প্রস্তুতকারকদের আস্থা অর্জন করতে পেরে গর্বিত। প্রধান ক্লায়েন্টদের কাছে বিশ্বস্ত। আমরা বর্তমানে MOH (স্বাস্থ্য মন্ত্রনালয়ের) জন্য লজিস্টিক সুবিধা প্রদান করছি, সৌদি আরবের ৩,৫০০টিরও বেশি হাসপাতাল ও ক্লিনিকে সেবাদান করছি।

MOI (স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের) সাথেও ফার্মাসিউটিক্যাল লজিস্টিকস পরিচালনা করার আমাদের চুক্তি রয়েছে, তাতে আমাদের 30,000 বর্গ মিটার ওয়্যারহাউজে বিশেষ শীতল কক্ষে মালামাল প্রাপ্তি, লেবেলিং এবং র‌্যাকিং অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিদিন, আমরা ন্যাশনাল গার্ড হসপিটালের ক্রনিক রোগের রোগীদের সরাসরি ওষুধগুলি প্রেরণ করে থাকি। সম্প্রতি SMSA যাবতীয় ইনবাউন্ড ফার্মাসিউটিক্যাল কাস্টমস ক্লিয়ারেন্স এর দায়িত্ব পরিচালনা করছে এবং জন হপকিন্স আরামকো হাসপাতালের (জেএইচএইচ) সরবরাহের দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ নতুন এই অংশীদারিত্ব শীঘ্রই গোটা সৌদি আরব সহ জার্মান ও আমেরিকা পর্যন্ত প্রসারিত হয়ে ল্যাব সেবায় নমুনা ডেলিভারি দিবে। আমরা JHAH এর বিড বাক্স হয়ে কাজ করব এবং (গার্হস্থ্য এবং আন্তর্জাতিক আউটবাউন্ড) এক্সপ্রেস কুরিয়ার সেবা দিব।

 

সার্ভিস স্পেসিফিকেশন:

  • হাসপাতাল, ফার্মেসী, ক্লিনিক এবং টেস্টের জন্য ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
  • গোটা সৌদি আরব জুড়ে প্যাকেজিং, স্টোরেজ এবং উপাদেয় সরঞ্জাম, নমুনা এবং টেস্টের ফলাফল পরিবহন ব্যবস্থা।
  • WHO-নির্দেশনাসম্পন্ন, ইন্সুলেটেড আইসোথার্মাল বাক্সে করে রক্ত, প্রস্রাব, প্লাজমা, সিরাম, মেডিসিন এবং/অথবা বায়োপসি সর্বাবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা।
  • ট্রানজিটে অবিচ্ছিন্ন তাপমাত্রা পর্যবেক্ষণ (অনুরোধের ভিত্তিতে রিপোর্ট দেয়া হবে)।
  • রিয়েল-টাইম ট্র্যাকিং।
  • পরিচালনা ও ডেলিভারির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দল।